বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা: বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘প্রকাশনা উৎসব ২০২৬’ আয়োজন করছে ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম জেলা পশ্চিম শাখা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় পুইছড়ি ইসলামিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির প্রকাশিত বিভিন্ন বই, স্টিকার, ক্যালেন্ডার, নোটবুকসহ নানা প্রকাশনা সামগ্রী প্রদর্শন করা হয়। এসব দেখতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।
প্রকাশনা উৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিমের সভাপতি, ফরমানুর রহমান জাহিন, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, পুইছড়ি ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মোশাররফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিম সেক্রেটারী সিরাজী মানিক, ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিমের প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম মুকুল, আরো উপস্থিত ছিলেন নুরুল কাদের, মুহাম্মদ সাইয়্যিদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ফরমানুর রহমান জাহিন বলেন, প্রতি বছরই এ ধরনের প্রকাশনা উৎসব আয়োজন করে থাকেন। সাধারণ শিক্ষার্থীরা যেন ইসলামি ছাত্রশিবির সম্পর্কে জানতে এবং শিক্ষার্থীদের কল্যাণই তাদের উদ্দেশ্য তিনি আরো বলেন,ছাত্রশিবির শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে কাজ করে এবং নতুন ধারণা ও উদ্যোগের মাধ্যমে সমাজে অবদান রাখতে চায়।