হজ¦ প্রশিক্ষণ কর্মসূচি

টাংগাইল সংবাদদাতা : গত বুধবার (১৬ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশন টাংগাইলের উদ্যোগে সম্মানিত হজ¦ যাত্রীদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. মাসুদুর রহমানের পরিচালনায় দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইলের জেলা প্রশাসক শরিফা হক। টাংগাইল জেলা সদর মডেল মসজিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, ইসলামি ব্যাংক টাংগাইল শাখার ব্যবস্থাপক মো. ওবায়দুল্লাহ, ড. আবু জাফর, ক্বারি মাওলানা দেলোয়ার হোসেন, মুফতি রাশেদুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভা

নীলফামারী সংবাদদাতা : গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে নীলফামারী প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। নীলফামারী শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারীর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ডক্টর খায়রুল আনাম, সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি প্রভাষক ছাদের হোসেন, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু হানিফা শাহ, শহর জামায়াতের আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সেক্রেটারি অ্যাডভোকেট আনিছুর রহমান আজাদ, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, সেক্রেটারি নুর আলম প্রমুখ।

শহীদ স্মারক হস্তান্তর

জামালপুর সংবাদদাতা : বুধবার জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ স্মারক “২য় স্বাধীনতার শহীদ যারা” জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করেন জামায়াতের জেলা সেক্রেটারি ও জামালপুর আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি এডভোকেট আব্দুল আওয়াল।

জামালপুর জেলার জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর গেজেটভুক্ত শহীদগণের পরিবারবর্গের অনুকূলে আর্থিক অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে ১০ খন্ডের শহীদ স্মারকটি হস্তান্তর করেন। জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতি প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাসিনা বেগম বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, বিএনপির জামালপুর জেলার সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন, জামায়াতের ইসলামীর জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা সভাপতি মুফতি মোস্তফা কামাল, জেলা জামায়াতের অফিস, প্রচার ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক জাকিউল ইসলাম, এনসিপি এর জেলা নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রত্যেক পরিবারকে দুই লক্ষ টাকা করে ১৪ শহীদ পরিবারকে এবং জুলাই গণঅভ্যুত্থানে আহতদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে ২০ জনকে প্রদান করেন।

সম্প্রীতি সমাবেশ

রাজৈর (মাদারীপুর) সংবাদদাতা : রাজৈর উপজেলার খালিয়া গ্রামের মানুষের মধ্যে সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে বুধবার রাত খালিয়া গ্রামের গাঙ্গুলি বাড়ি মাঠে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। ডাঃ মাসুদুর রহমান ফরাজির পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জননেতা মাওলানা আব্দুস সোবহান খান। বক্তব্য রাখেন সমাজসেবক শেখ মোশারফ হোসেন, সাংবাদিক অধ্যাপক ফাইজুর রহমান মামুন, মাস্টার সুবাইল খন্দকার, ব্যবসায়ী লিটন মোল্লা, মন্তোস মন্ডল, জাহাঙ্গীর মোল্লা প্রমুখ। সমাবেশে গ্রামের মুসলিম, হিন্দু, যুবক, বৃদ্ধসহ প্রায় ৫ শত লোক অংশগ্রহণ করেন। বক্তারা সকলকে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান।

মানববন্ধন

জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার শিলুয়া খেয়াঘাট ব্রীজ থেকে ভরাডহর কয়লারঘাট ব্রীজের মধ্যবর্তী স্থান পর্যন্ত অবাধে বালু উত্তোলন বন্ধ এবং নদী ও এলাকার অস্তিত্ব রক্ষায় আগামী ইজারায় উক্ত স্থানগুলোর মৌজা বাতিল করার দাবিতে এলাকাবাসীর আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) শিলুয়া খেয়াঘাট ব্রীজে এলাকাবাসী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। মানববন্ধনে এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুস সালামের সভাপতিত্বে ও ছাত্রনেতা জুনেদ আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, মাওলানা সায়েম উদ্দীন, স্থানীয় মুরব্বী নুরুল আমিন, মুখলিসুর রহমান, ইসহাক আলী, জুড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, নির্মাণ শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ ফয়সল আহমেদ, ব্যবসায়ী আলিম উদ্দিন, ঠিকাদার গিয়াস উদ্দিন, শিক্ষক জামিল উদ্দিন, জুড়ী উপজেলা নাগরিক কমিটির সদস্য হাসানুজ্জামান সুয়েবসহ অনেকেই। মানববন্ধনে বক্তারা অবিলম্বে এ বালু মহাল স্থায়ীভাবে বাতিলসহ ড্রেজার মেশিন বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। বালু মহাল স্থায়ীভাবে বন্ধ না করা হলে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেন এলাকাবাসী।

যুবকের মৃত্যু

ফটিকছড়ি সংবাদদাতা : চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীতে বাঁশের সাঁকো থেকে মোটারসাইকেল নিয়ে পড়ে গিয়ে মোঃ নুরুদ্দীন মঞ্জু নামে এক যুবক নিহত হয়েছেন। ১৬ এপ্রিল সন্ধ্যায় উপজেলার নাজিরহাট পৌরসভা ও সুন্দরপুর পাঁচপুকুরিয়া সীমান্ত সিদ্ধাশ্রম ঘাটে এ ঘটনা ঘটে। নিহত মঞ্জু পাঁচ পুকুরিয়া এলাকার নুরুল ইসলামের পুত্র। জানা যায়, সুয়াবিল থেকে ক্রিকেট খেলা দেখে সিদ্ধাশ্রম ঘাটে বাঁশের সাঁকো দিয়ে ফেরার পথে মোঃ নুরুদ্দীন মঞ্জু ও তার বন্ধু তাজ উদ্দিন মোটারসাইকেল নিয়ে পড়ে যায়। তাজ উদ্দিন উঠে আসতে পারলেও মঞ্জু নিখোঁজ হয়। নিখোঁজের ৭ ঘন্টা পর তাঁর লাশ পাওয়া যায়। প্রবাসী মঞ্জু মাস খানেক আগে বিয়ে করেছেন বলে জানা গেছে। তাঁর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ধর্ষক আটক

নবাবগঞ্জ উপজেলা (ঢাকা) সংবাদদাতা : ঢাকার নবাবগঞ্জ উপজেলার পশ্চিম চক বাহ্রা গ্রামে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে কিশোরীকে উদ্ধার ও মাদরাসা শিক্ষককে আটক করে। গ্রেপ্তারকৃত মাদরাসা শিক্ষক কাউসার হোসেন (৩০) দোহার উপজেলার উত্তর চর জয়পাড়া গ্রামের আমির উদ্দিনের ছেল। পুলিশ ও ভিকটিম পরিবার সূত্রে জানায়, ১৩ বছর বয়সী এক কিশোরী শিক্ষকের কাছে আরবী পড়তো। সে সুবাদে তাঁদের বাড়িতে আসা যাওয়া করতো ওই শিক্ষক। গত ১৪ এপ্রিল সকালে ওই শিক্ষক কিশোরীকে ফোন করে রাস্তায় ডেকে একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়। এরপর কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। কিশোরীর দাদি বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক রাস্তায় গেলে তাকে আর পায়নি। পরে তারা বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় খুঁজে না পেয়ে বিষয়টি থানা পুলিশকে জানায়। পরিবারের সন্দেহ মোতাবেক ওই মাদরাসা শিক্ষককে খুঁজে পুলিশ। নবাবগঞ্জ থানা পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে নবাবগঞ্জের যন্ত্রাইল এলাকার একটি বাড়ি হতে কিশোরীকে উদ্ধার করে। এসময় মাদরাসা শিক্ষক কাউসারকে আটক করে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। জানা যায়, গ্রেপ্তার হওয়া কাউসার বাহ্রা এলাকার একটি মাদ্রাসায় শিক্ষক হিসেবে চাকরি করত। তার বিরুদ্ধে নারী সংক্রান্ত অভিযোগ থাকায় প্রতিষ্ঠান কমিটি মাস দুয়েক আগে তাকে চাকরিচ্যুত করে।

অর্থ সহায়তা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনাবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে নিহত দুই পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে উপজেলার কানসাট ইউনিয়নের পার্বতীপুর এলাকায় দুই পরিবারের হাতে ৫০ হাজার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ও কানসাট ইউনিয়ন পরিষদের চেয়াম্যান সেফাউল মূলকসহ জনপ্রতিনিধিরা। এর আগে বুধবার হবিগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলায় শিবপাশা হাওড়ে ধান কাটতে গেলে বজ্রপাতে নিহত হন শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পার্বতীপুর গ্রামের কাসিম আলীর ছেলে আব্দুল্লাহিল কাফি (২২) ও একই ইউনিয়নের মোহনবাগ গ্রামের ফাদু মন্ডলের ছেলে মনিরুল ইসলাম (৪১)।

সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গাজীপুর : ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ-২০২৫ ও ‘রুলস অ্যান্ড রেগুলেশনস ফর ওবিই কারিকুলাম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ভিসি ও যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। এ সময় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নবীন বরণ উপলক্ষে আরও বক্তব্য দেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দীন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. শরাফত হোসেন, বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মাহমুদ আলম। স্বাগত বক্তব্য দেন পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব। ‘রুলস অ্যান্ড রেগুলেশনস ফর ওবিই কারিকুলাম শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান। সেমিনারে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নেন।

মানববন্ধন

পঞ্চগড় সংবাদদাতা : পঞ্চগড়ে ওমান প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননীকে জোরপূর্বক ধর্ষণকারী মুকুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে পঞ্চগড় জেলা জজ কোর্টের সামনে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ওমান প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণকারী মুকুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করে এলাকাসী।