সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সোনামড়ল হাওড়ে একটি বাঁধে ফাটল দেখা দিয়েছে। উপজেলার সুখাই-রাজাপুর উত্তর ইউনিয়ের বাগবাড়ি গ্রামের পার্শ্ববর্তী সোনামড়ল হাওড়ের ২৬ নং পিআইসি কর্তৃক নির্মাণাধীন ওই বাঁধটি স্থানীয়ভাবে ঠাকুরকিত্তা জাঙ্গাল হিসেবে হিসেবে পরিচিত। গেল জ্যৈষ্ঠ মাসে মৎস্য শিকারীরা বাঁধ কেটে দেয়ায় ঠাকুরকিত্তা জাঙ্গালের গভীরতা বাড়ে। পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সেটিকে বিপদজনক ভাঙা (ক্লোজার) চিহিত করে ঠাকুরকিত্তা ক্লোজার থেকে আজরাখালী পর্যন্ত ১ কি:মি: বাঁধ নির্মাণে চলতি বছর ২৫ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ রাখে। সরেজমিন বাঁধে গিয়ে দেখা গেছে ঠাকুরকিত্তা অংশে মাটি ভরাটের কাজ শুরু হলেও আজরাখালি অংশে এখনো কোন মাটি পড়েনি। তবে পানি উন্নয়ন বোর্ড তাদের কাজের অগ্রগতি রিপোর্টে (শনিবার ৮ ফেব্রুয়ারি) পর্যন্ত এই বাঁধে ৪০ ভাগ কাজ দেখানো হয়েছে। আজরাখালি অংশের অন্তত ১০ মিটার জায়গাজুড়ে নদীর সাইটে ফাটল দেখা দিয়েছে। একদিকে গভীর কালাপানি নদী অন্যদিকে হাওড় পর্যন্ত বিস্তৃত খাল মাঝখানে দাঁড়িয়ে থাকা উপর নিচ সমান আজরাখালী বাঁধ। স্থানীয়রা জানিয়েছেন স্লুপ না থাকায় পানি কমার সাথে সাথে বাঁধে ফাটল ধরেছে।
গ্রাম-গঞ্জ-শহর
ধর্মপাশায় ফসল রক্ষা বাঁধে ফাটল
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সোনামড়ল হাওড়ে একটি বাঁধে ফাটল দেখা দিয়েছে। উপজেলার সুখাই-রাজাপুর