পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার পলাশবাড়ীতে মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার (কাজী) সমিতির ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। পলাশবাড়ী পৌরসভা নিকাহ্ রেজিস্ট্রারের কার্যালয়ে শনিবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার সকল নিকাহ্ রেজিস্ট্রার (কাজী) এবং জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আগামী ৩ বৎসরের জন্য এ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হলেন হরিনাথপুর ইউনিয়ন কাজী মাওলানা আঃ মজিদ, সাধারণ সম্পাদক কিশোরগাড়ী ইউনিয়ন কাজী মাও. মো. জাহাঙ্গীর আলম। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে সহ-সভাপতি পৌরসভা কাজী মো. আহসান হাবীব শাহিন, সাংগঠনিক সম্পাদক হোসেনপুর ইউনিয়ন কাজী মাও. আল-আমিন মন্ডল, অর্থ সম্পাদক বরিশাল ইউনিয়ন কাজী মো. শাহ আলম প্রমুখ।