রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরে রামগতিতে নয়ন নামে এক ব্যবসায়ীর সহায় সম্পদ ভুসা মাল মুদি দোকান ও একমাত্র বাহন মোটরসাইকেল আগুনে পুড়ে সর্বস্ব হারিয়ে এখন দিশেহারা তিনি। এক সর্বগ্রাসী আগুন মুহূর্তেই কেড়ে নিল জীবনের যা কিছু অর্জন। এসব হারিয়ে সর্বস্বান্ত হয়ে দিশেহারা হয়ে পড়েছে নয়ন। এখন কোন উপায়ান্তর না পেয়ে বিভিন্ন জায়গায় ধরনা দিয়ে বেঁচে থাকার উপায় খুঁজছেন তিনি। থানায় জিডি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে সরকারি সহযোগিতা চেয়ে আবেদন করেছেন এবং স্থানীয় বিত্তবানদের নিকট সহযোগিতার আশ্বাস পাওয়ার চেষ্টা করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রামগতির কার্যালয়ের সামনে নির্বাক দাঁড়িয়ে থাকা ব্যবসায়ী নয়নের এমন অভিব্যক্তি শোনা গেছে।
উপজেলা পরিষদের সাবইস চেয়ারম্যান নাজিমউদ্দিন বলেন নয়ন ছোট বেলা থেকে ব্যবসা করে আসছিল কিন্তু সর্বগ্রাসী আগুন মুহূর্তে তার সব কিছু উলট পালট করে ফেলে সমাজের বিত্তবান এবং সরকারি তার পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা বলেন আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীর আবেদন তিনি পেয়েছেন। সরকারি কোন বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্তের পাশে দাঁড়াবো।