শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে ঝড়ের সময় গাছের ডাল ভেঙে টিনশেড ঘরের ওপর পড়ে চাল ধসে সিরাজ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয়রা তার লাশ উদ্ধার করেন। এর আগে সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজ উদ্দিন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কনুরা গ্রামের মৃত গাজী রহমানের ছেলে। জীবিকার সন্ধানে তিনি শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং বাঁশের সিলিং তৈরির কাজ করতেন।