চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাটের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মুক্তা ইব্রাহিমের বিরুদ্ধে এবার পবিত্র কুরআন অবমাননার অভিযোগ উঠেছে। যা নিয়ে সর্বত্র তোলপাড় চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ ভিডিওটি শেয়ার করে অনেকে এর নিন্দা জানানোর পাশাপাশি তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। অনেকেই ভিডিটিওতে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনা হয়েছে বলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। গত ১২ এপ্রিল বিকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কনটেন্ট ভিডিও ছড়িয়ে পড়ে। এ ভিডিওটিতে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চুনারুঘাটসহ জেলা জুড়ে নিন্দার ঝড় উঠে। অনেক ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের গ্রেফতারের দাবি জানান।
গ্রাম-গঞ্জ-শহর
পবিত্র কুরআনকে ব্যাঙ্গ করায় কনটেন্ট ক্রিয়েটর ইব্রাহিম-মুক্তাকে গ্রেপ্তারের দাবি
হবিগঞ্জের চুনারুঘাটের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মুক্তা ইব্রাহিমের বিরুদ্ধে এবার পবিত্র কুরআন অবমাননার অভিযোগ উঠেছে। যা নিয়ে সর্বত্র তোলপাড় চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ ভিডিওটি শেয়ার করে অনেকে এর নিন্দা জানানোর পাশাপাশি তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।