গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার প্রধান হিসেবে প্রথম বগুড়া সফরে এসেছেন। তিনি সকাল সাড়ে ১০টার দিকে সড়ক পথে বগুড়ায় এসে পৌঁছেছেন।
জেলা প্রশাসক তৌফিকুর রহমান সার্কিট হাউজে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন। একই সাথে প্রধানমন্ত্রীর স্ত্রী ডা: জোবাইদা রহমানকেও ফুল দিয়ে বরণ করে জেলা প্রশাসন।
বগুড়া শহরের প্রবেশমুখ বনানী হতে সাতমাথা পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিপুল সংখ্যক নেতাকর্মি প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। প্রধানমন্ত্রী এসময় হাত নেড়ে তাদের অভিনন্দনের জবাব দেন।
প্রধানমন্ত্রী সফরের প্রথম কর্মসূচি হিসেবে বেলা ১১টায় বগুড়া বার সমিতির নবনির্মিত বহুতল ভবনের নাম ফলক উন্মোচন করেন। এরপর তিনি বগুড়াসহ ৭ জেলায় ই-বেলবন্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আইনমন্ত্রী আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তা, সংসদ সদস্যবৃন্দ এবং জেলা প্রশাসকের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।