কিডনী রোগে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা সভাপতি ফখরুল ইসলাম খানের শয্যাপাশে দাঁড়িয়েছেন সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ। শুক্রবার সিলেট জামায়াতের প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে তাঁর চিকিৎসার খোঁজ খবর নেন। তিনি বর্তমানে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য ঢাকার একটি হাসপাতালে অবস্থান করছেন। জামায়াত নেতৃবৃন্দ, অসুস্থ শ্রমিক নেতা ফখরুল ইসলাম খানের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তাঁর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন।

এসময় উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী এবং জেলা জামায়াতের সেক্রেটারি, সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।