গুইমারা (খাগড়াছড়ি) সংবাদদাতা : গুইমারা উপজেলার ৩টি ইউনিয়নে হাজারো বাসিন্দা চরম বিদ্যুৎ সংকটে দুরবস্থায় পড়েছে। তা থেকে উত্তরণে বিদ্যুৎ বিভাগের কর্তাব্যক্তিরা উদাসীন বলে অভিযোগ ভুক্তভোগী গুইমারা উপজেলাবাসী। বিদ্যুৎ নিয়ে চরম দুর্ভোগের স্বীকার মানুষের অভিযোগ গত রমযানের পর হঠাৎ করে বিদ্যুতের ভোল্টেজ লো হয়ে যায় যার কারণে পানির সংকটও দেখা দেয়। দিনের বেলায় বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকে না যদিও বিদ্যুৎ আসে লো ভোল্টেজের কারণে পানি ওঠেনা। প্রচ- গরমে অনেকে গোসল করতেও সমস্যায় পড়তে হয়। বর্তমানে পানির টিউবওয়েল না থাকায় বিদ্যুতের মাধ্যমে মোটর দিয়ে পানি তোলে অভ্যস্ত এলাকাবাসী চরম বিপাকে পড়েছে। প্রায় দেড় মাস পার হয়ে গেলেও বিদ্যুৎ বিভাগের লোকজন উল্লেখযোগ্য কোন উন্নতি করতে পারেনি।