পিরোজপুর সংবাদদাতা

গতকাল শুক্রবার সকালে পিরোজপুর পৌরসভার বিভিন্ন এলাকায় আকর্ষিক সফরে যান পিরোজপুর ১ আসনের এমপি মাসুদ সাঈদী। সফরকালে তিনি সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলেন। সাধারণ জনতাও প্রিয় এমপিকে তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা প্রাণ খুলে বলেন। এসময় তিনি শহরের বিভিন্ন মহল্লা, রাস্তা ও বাজার এলাকা পরিদর্শন করে স্থানীয়দের সার্বিক খোঁজখবর নেন। জনগণের সাথে কথা বলে তাদের সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

সফরে তার সাথে ছিলেন জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা সহকারী সেক্রেটারি ও ২ নং কদমতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী (জামায়াত ঘোষিত) শেখ আঃ রাজ্জাক, পিরোজপুর পৌরসভার আমীর ইসহাক আলী খান, পৌর সেক্রেটারি ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শেখ আল আমিন-সহ স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়ার অনুষ্ঠানে মাসুদ সাঈদী। অপরদিকে ইসলামী ছাত্রশিবির পিরোজপুর পৌরসভার উদ্যোগে আয়োজিত এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়ার অন্য এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের মাধ্যমে একটি নৈতিক ও আদর্শ সমাজ গঠন সম্ভব।

তিনি পরীক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করার আহ্বান জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক, পিরোজপুর পৌরসভার আমীর মাওলানা ইসহাক আলী খান এবং পৌর সেক্রেটারি শেখ আল আমিন। উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা সভাপতি ইমরান খান, সাবেক সভাপতি তাওহীদ হাসান ও পৌরসভা সভাপতি রাকিবুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।