ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে রাতের আঁধারে কৃষি জমির মাটি লুট করে নিয়ে যাচ্ছে একটি মাটিখেকু সিন্ডিকেট চক্র।
জানা গেছে , ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাতের আঁধারে ভেকু দিয়ে ট্রাক যোগে কৃষি জমির মাটি লুট করে নিয়ে যাচ্ছে রোমান ইসলাম, সবুজ, ফরহাদ, লোকমান নামে মাটি খেকু চক্রটি।
এদিকে এই সিন্ডিকেট চক্রটি কৃষকদের বিভিন্ন কায়দায় বিপদে ফেলে রাতের আঁধারে কৃষি জমির মাটি ভেকু দিয়ে কেটে ট্রাক যোগে ইটভাটায় বিক্রি করছে। কৃষকদের সাথে প্রায়ই দেখা যায় মাটিখেকুদের মারামারি।
ভুক্তভোগী জমির মালিকরা উপজেলা নিবার্হী কর্মকর্তার অফিসে লিখিত অভিযোগ দিলে মাটি কাটা ঐ ভেকু উপজেলায় এনে জব্দ করলে ও অজ্ঞাত কারনে ৪/৫ দিন পর অর্থের বিনিময়ে ভেকুটি পরে ছেড়ে দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা। প্রশাসনের নিরবতার কারনে ধামরাইয়ে ১৬ টি ইউনিয়নের কৃষি জমি হারিয়ে যাচ্ছে। কৃষি জমি গুলো হয়ে যাচ্ছে পুকুর ও জলাশয়ে পরিনত।
এলাকাবাসীর দাবি অবিলম্বে এই মাটি খেকুদের হাত থেকে ধামরাইয়ের কৃষি জমি রক্ষা করতে প্রশাসনের উদ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।