পঞ্চগড সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ফকিরের হাট সরকার পাড়া এলাকা থেকে বিলুপ্ত প্রজাতির একটি আহত নীলগাই উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল রোববার (১১ মে) দুপুরে পঞ্চগড সদর উপজেলা ধাক্কামারা ইউনিয়নের ফকিরের হাট সরকার পাড়া এলাকা থেকে নীলগাইটি উদ্ধার করা হয়। আহত নীলগাইটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঞ্চগড বন বিভাগে রাখা হয়েছে। বন বিভাগ জানিয়েছে, সুস্থ হলে নীলগাইটিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেখানে পাঠাতে বলবে আমরা সেখানে প্রেরণ করব। স্থানীয়রা জানান, আজ সকাল ১১ টায় ভারত থেকে পঞ্চগড সদর উপজেলার ফকিরের হাট সরকার পাড়া গ্রামে মরিচ ক্ষেতে সীমান্তের কাঁটাতারের বেড়া ভেঙে বাংলাদেশে প্রবেশ করে নীলগাইটি। পরে তারা হরিণ ভেবে আহত নীলগাইটিকে ধরে। তারা স্থানীয় পল্লী চিকিৎসক দিয়ে আহত নীল গাইটিকে চিকিৎসা দিয়ে বনবিভাগকে খবর দেয়। খবর পেযে পঞ্চগড় বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত নীলগাইটি উদ্ধার করে পঞ্চগড় সদর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নীলগাইটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বন বিভাগের একটি কক্ষে রাখা হয়েছে। স্থানীয় জয়নাল জানান, সকালে মরিচ ক্ষেতে কাজ করার সময় আমরা হরিণ ভেবে আহত অবস্থায় নীল গাইটি উদ্ধার করে বনবিভাগকে খবর দেই। পঞ্চগড় সদর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের এসিস্ট্যান্ট রেজাউল করিম জানান, আহত নীল গাইটির বিভিন্ন জায়গায় ক্ষতের চিহ্ন রয়েছে। আমরা প্রাথমিক ভাবে চিকিৎসা দিয়েছি। আশা করি দুই- তিন দিনের নীলগাইটি সুস্থ হয়ে উঠবে।

আর পঞ্চগড় বনবিভাগের বীট কর্মকর্তা মো: জয়নুল আবেদীন জানান, খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আহত নীল গাইটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঞ্চগড বন বিভাগে রাখা হয়েছে। সুস্থ হলে নীলগাইটিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেখানে পাঠাতে বলবে আমরা সেখানে পাঠাব