গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা : রংপুরের গঙ্গাচড়ায় তিনটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী।
শনিবার (১৮ এপ্রিল) সকালে তিনি আলমবিদিতর ইউনিয়নের কুটিরঘাট হতে সয়রাবাড়ীহাট পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। একই দিনে ওই ইউনিয়নের কচুয়া টেপারহাট সড়কের সুইচ গেট থেকে সয়রাবাড়ীহাট পর্যন্ত সড়ক উন্নয়ন কাজেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এছাড়াও বেতগাড়ী ইউনিয়নের সাতানী শেরপুর এলাকার গফুরের মোড় থেকে পুটিমারী যাওয়ার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য।
সড়ক তিনটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), গঙ্গাচড়া, রংপুরের বাস্তবায়নে সম্পন্ন হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নায়েবুজ্জামান বলেন,
আজ আলমবিদিতর দুইটিও বেতগাড়ী ইউনিয়নের একটি সড়ক পাকা করনের কাজ উদ্বোধন হলো আলহামদুলিল্লাহ, আগামী দিনে মাননীয় সংসদ সদস্য রায়হান সিরাজী মহোদয়ের
বলিষ্ঠ নেতৃত্বে এই উন্নয়নের ধারা অভ্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এসময় সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী বলেন, “গোটা সংসদীয় আসনই আমাদের উন্নয়নে অগ্রাধিকার পাবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসহ যাবতীয় উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা অভ্যাহত থাকবে।
আমি সকল ভেদাভেদ ভুলে এলাকার সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে সকলকে নিয়ে কাজ করে যেতে চাই। এসময় উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম, মিডিয়া বিভাগের প্রধান আশরাফুল আলমসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।