রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা : রাজারহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের টিন ও নগদ অর্থ প্রদান। ১৭ মে শনিবার রাজার হাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় ছিনাই ইউনিয়নের আমজাদ আলী’র বাড়ি নির্মাণের জন্য তিন বান্ডিল টিন ও নগত ৯ হাজার টাকা সহায়তা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আল ইমরান। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশাদুল হক, রাজার হাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কফিল উদ্দিন। উল্লেখ্য গত ২৪ শে এপ্রিল উক্ত আমজাদ হোসেনের বাড়ি ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যায়।
করিমগঞ্জে ৫২ কেজি
গাঁজাসহ আটক ৫
করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: করিমগঞ্জে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানিক দলের দুইদিনে পৃথক ৩টি অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। জানা গেছে, গত ১৪ মে বিকালে করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রাম থেকে ৪০ কেজি গাঁজাসহ ৩
মাদক ব্যবসায়িকে আটক করেন। উদ্ধারকৃত ৪০ কেজি গাঁজার আনুমানিক মূল্য ৮ লক্ষাধিক টাকা। সেসময় একটি সিএনজি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বৌলাছড়া মির্জাপুর গ্রামের রফিক মিয়া (২২), হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বরুয়া চৌমনী গ্রামের আজহারুল ইসলাম (২৩), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর মধ্যপাড়া গ্রামের শফিকুল ইসলাম (৩৮)।