জামালপুরের সরিষাবাড়ীতে আসন্ন রোজা উপলক্ষে দরিদ্র অসহায় নিম্নআয়ের মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামে ঢাকা মহানগরের বিএনপি নেতা ইউনুস আলীর নিজস্ব অর্থায়নে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

পোগলদিঘা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশীদ ফকির, পোগলদিঘা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

পরে বিভিন্ন গ্রামের দরিদ্র অসহায় নিম্ন আয়ের ১৫০ জন মানুষের মাঝে রোজা উপলক্ষে মুড়ি, ছোলাবুট, চিনি, খেজুর বিতরণ করা হয়।