হিলি (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের হিলিতে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অন্তত ১৮শ’ জনের ভূয়া তালিকা করে চাল আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলার ১নং খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদের দায়িত্বরত প্যানেল চেয়ারম্যান ছদরুল শামিম স্বপনের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত ৩শ’জন বঞ্চিত গত বুধবার হাকিমপুর ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছেন। এমনকি ওই ভুয়া তালিকায় একাধিক মৃত ব্যাক্তিদেরও না পাওয়া গেছে। ভুয়া তালিকা করে অন্তত ১৮ টন চাল আত্মসাত করেছেন অভিযুক্ত দায়িত্বরত প্যানেল চেয়ারম্যান। চাল আত্মসাতে জড়িত আরো তিন ইউপি সদস্য বলে জানা গেছে। তারা হলেন, ১ নং ওয়ার্ড ইউপি সদস্য শাহানুর রহমান, ৭ নং ইউপি সদস্য আবুল কাশেম ও ৮ নং ওয়ার্ড সদস্য জাহঙ্গীর আলম।
জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার ১নং খট্টামাধবপাড়া ইউনিয়নের ৪ হাজার ১৬৯ জনের ভিজিএফ চালের তালিকা করেন দায়িত্বরত প্যানেল চেয়ারম্যান ছদরুল শামিম স্বপন। চাল আত্মসাতের উদ্দেশ্যে তালিকা প্রনয়নে সুকৌশল আবলম্ব করেছেন। তালিকায় একজনের নাম একাধিক বার ব্যবহার করেন। এক ওয়ার্ডের তালিকাভুক্তদের অন্য ওয়ার্ডের তালিকায় তাদের না ওঠানো হয়। এমনকি ওই তালিকায় মৃত ব্যাক্তিদেরও নাম পাওয়া গেছে।
উপজেলার মংলা বাজারের বাসিন্দা তাহাজ্জত আলী জানান, তার প্রতিবেশী মৃত রবিউল ইসলামের নাম ভিজিএফ তালিকায় রয়েছে। অথচ তাহাজ্জদ আলী গত ৩ বছর আগে মারা গেছে। এক বছর পূর্বে তার স্ত্রীর অন্যত্র বিয়েও হয়েছে। চেয়ারম্যান চাল আত্মসাতের উদ্দেশ্যে ভিজিএফের তালিকায় না উঠিয়েছেন। অভিযোগকারীদের মধ্যে মাধবপাড়া গ্রামের কাশেম আলীর স্ত্রী বেগম জানান, ভিজিএফএর তালিকায় তার নামের সিরিয়াল ২৩৭৬। অথচ কয়েকবার চেয়ারম্যানের নিকট ভিজিএফ চালের জন্য গেলে তার নাম তালিকায় নেই বলে জানিয়ে ফিরিয়ে দেন। তিনি আরো বলেন, শুধু তাকে নয় এরকম অন্তত পাঁচশতাধিক মেয়েকে চাল না দিয়ে ফিরে দিতে দিয়েছেন।