গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার পেশাজীবী থানার উদ্যোগে রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা কর্মপরিষদ সদস্য ও পেশাজীবী থানার আমীর আসাদুজ্জামান জীম এবং সঞ্চালনা করেন থানার সহকারী সেক্রেটারি রাইসুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলার আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।

প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, রুকনরা হচ্ছে সংগঠনের ভিত্তি এবং তাদেরকে ইহসানের পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করতে হবে। ইসলামী আন্দোলনের শপথের কর্মীদের চরিত্র নবী রাসূলের চরিত্রের মত হওয়া, জ্ঞানের জগতে শ্রেষ্ঠত্ব অর্জন করা, আমলের ক্ষেত্রে সাহাবিদের মত অনুকরণীয় হওয়া।

মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন আরও বলেন, জ্ঞানার্জন করতে হবে, নেক আমল করা, দাওয়াত ও জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ বৃদ্ধি করতে হবে, একনিষ্ঠ আনুগত্য করতে হবে, সাংগঠনিক শৃঙ্খলা ধরে রাখা, দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে।

বিশেষ অতিথি কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আফজাল হোসাইন বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করার জন্য রুকনদের অগ্রণী ভূমিকা রাখতে হবে, মানবতার কল্যাণে কাজ করা, জনগণের সেবক হিসেবে সকল রুকনকে ভূমিকা পালন করা। সরকারের উদ্দেশ্যে বলেন, অবিলম্বে গনভোটের রায় বাস্তবায়ন করতে হবে, দেশে চাঁদাবাজি, লুটপাট, রাহাজানি, জমি দখল, ধর্ষণ বন্ধ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা শিক্ষা সম্পাদক অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান মোল্লা, জেলা শূরা সদস্য মাওলানা আব্দুল বাসিত। এছাড়াও উপস্থিত ছিলেন থানার নায়েবে আমীর লুৎফর রহমান, সহকারী সেক্রেটারি রাইসুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য মোখলেছুর রহমান, মাহমুদুর রহমান, আলী মাহমুদ সবুজ, নিশাত জামান প্রমুখ।

সভাপতির বক্তব্যে জেলা কর্মপরিষদ সদস্য ও পেশাজীবী থানার আমীর আসাদুজ্জামান জীম বলেন, রুকনদেরকে ময়দানে আপসহীন ভূমিকা পালন করতে হবে, জ্ঞান অর্জন, ধর্য, প্রজ্ঞা ও বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করতে হবে। দ্বীন প্রতিষ্ঠার স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকা, মানুষের কল্যাণে কাজ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা।