মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা : মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা ঘাট সংলগ্ন এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জলদস্যুকে আটক করে ফিশিং বোটসহ পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। ৮ এপ্রিল মঙ্গলবার বিকালে কুতুবজোম ইউনিয়নে ঘটিভাঙ্গা ঘাট
সংলগ্ন এলাকা একটি লম্বা দেশীয় বন্দুক সহ ৪ জলদস্যুকে আটক ও ফিশিং বোট জব্দ করে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল পুলিশ জলদস্যুদের থানা হেফাজতে নিয়ে যায়।
আটকৃতরা হলেন-কালারমারছড়া ইউনিয়নের ইউনুছ খালী এলাকার নুর মোহাম্মদ এর পুত্র আবদু রশিদ। হোয়ানক ইউনিয়নের মোহরাকাটা এলাকার মোঃ সেলিমের পুত্র আশেক উল্লাহ ।
বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার নুরুল হাসেমের পুত্র মিজান ও মকবুল আহমদের পুত্র জামাল উদ্দিন ।
আটককৃত জলদস্যু ও স্থানীয় জনতার সূত্রে জানা যায়- ঘটিভাঙ্গা এলাকার শফিদুল্লাহ মালিকানাধীন ফিশিং বোটটি নিয়ে তার জামাতা সোহেল প্রকাশ (মাটি) ঘটিভাঙ্গা ও তাজিয়া কাটা এলাকার কিছু চিহ্নিত মাদক কারবারি ও জলদস্যুদের সমন্বয়ে দীর্ঘ দিনধরে সাগরে জলদস্যুতা করে আসছে।