ধুনট, সংবাদদাতা: বগুড়ার ধুনটে উপজেলায় পৈত্রিক সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধা মা ও দুই বোনকে মারধরের অভিযোগ উঠেছে এক স্কুল শিক্ষক কামাল আহম্মেদ (৪৮) এর বিরুদ্ধে। কামাল হোসেন উপজেলার এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও উপজেলার হাঁসাপোটল গ্রামের মৃত নাজির হোসেনের ছলে। মারধরের ঘটনায় আহতরা হলেন- ওই শিক্ষকে বৃদ্ধা মা বুলবুলি বেওয়া (৮০), আপন বোন শাপলা খাতুন (৩৬) ও নাজমা বেগম (৪৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, বোন শাপলা খাতুনের সাথে পৈত্রিক সম্পত্তির অংশ নিয়ে দীর্ঘদিন ধরে স্কুল শিক্ষক কামাল আহম্মেদের বিরোধ চলে আসছিল। গত ৫ এপ্রিল রবিবার সকাল আনুমান সাড়ে ১০টায় বৃদ্ধা মা ও বোনকে সাথে নিয়ে শাপলা খাতুন তার ভাই স্কুল শিক্ষক কামাল আহম্মেদের কাছে প্রাপ্য পৈত্রিক সম্পত্তি বুঝিয়ে নেয়ার প্রস্তাব রাখে। তখন স্কুল শিক্ষক কামাল আহম্মেদ ও তার সহযোগীরা বৃদ্ধা মা বুলবুলি বেওয়া, শাপলা খাতুন ও নাজমা বেগম কে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে বোন শাপলা খাতুনের মাথায় লাঠি দিয়ে তাকে আঘাত করে শিক্ষক কামাল আহম্মেদ। মাথায় আঘাত লেগে শাপলা খাতুন রক্তাক্ত গুরুতর আহত হন। বৃদ্ধা মা ও বোন নাজমা বেগম তাকে বাাঁচানোর জন্য এগিয়ে আসলে তাদেরও মারধরের শিকান হন। উচ্চ বাক্য শুনিয়া স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় ঘটনার দিনই শাপলা খাতুন বাদী হয়ে ভাই কামাল আহম্মেদসহ ৫ জনকে বিবাদী করে অএকটি অভিযোগ দায়ের করে।

ধুনট থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম জানান, বৃদ্ধভ মা ও দুই বোনকে মারধরের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।