ফেনী সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, বর্তমান সরকারের গত দুই মাসের কার্যকলাপের কারণে মানুষের মধ্যে এই ধারণা দিন দিন প্রকট হচ্ছে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও বিএনপি’র মধ্যে মৌলিক কোন পার্থক্য নেই। গতকাল শনিবার বিকেলে শহরের দারুল ইসলাম ভবনে ফেনী শহর জামায়াতের উদ্যোগে আয়োজিত রুকনদের এক শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্য দান কালে তিনি এই কথা বলেন। শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে ও শহর সেক্রেটারি মাওলানা সামাউন হাসানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি নোয়াখালী জেলা আমীর মোঃ ইসহাক খোন্দকার, ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান, সাবেক ফেনী জেলা আমীর একেএম শামছুদ্দিন, নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, অপর জেলা নায়েবে আমীর মাওলানা মাহমুদুল হক। এতে কুরআনের দারস পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে এটিএম মা’ছুম বলেন, একটি সূখী সমৃদ্ধশালী ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। একাজ শুধুমাত্র আল্লাহকে জন্যই জামায়াত কাজ করছে। তিনি বলেন আমরা এ দেশের অধিকাংশ ইসলামী দলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম আমাদের সাথে আরো যোগ দিয়েছিল জুলাই আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেই দলও। জনগণ জামায়াত জোটকে ভোট দিয়েছিল সরকার গঠন করার জন্য কিন্তু আজ দেশবাসীর কাছে এটা পরিষ্কার হয়েছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জামায়াতকে হারানো হয়েছে দেশী এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা চেয়েছিল জামায়েত যেন একটি আসন ও না পায় কিন্তু মানুষ যা চায় তা হয় না আল্লাহ যা চান তাই হয় আর সেজন্যই আজ আল্লাহর মেহেরবানীতে জামায়াত এত ষড়যন্ত্রের পরও জামাতে ইসলামী ছোট্ট আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা যথাযথভাবে পালন করছে।
বর্তমান সরকারের গত দুই মাসের কার্যক্রম পর্যালোচনা করলে এটা পরিষ্কার যে তারা দেশের মানুষের রায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বর্তমানে সরকার আওয়ামী লীগের ভূমিকাই পালন করে যাচ্ছে। তিনি বলেন, সংসদে যতক্ষণ জনগণের পক্ষে কথা বলতে পারি এবং কাজ করতে পারে ততক্ষণ আমরা সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করে যাব কিন্তু যদি সেখানে বিরোধী দলের কন্ঠ রথ করার চেষ্টা করা হয় তাহলে আমাদের রাজপথ ছাড়া আর কোন গতি নেই আমরা জনগণকে সাথে নিয়ে আন্দোলনের নামবো। তিনি আরো বলেন দেশবিরোধী শক্তির কাছে জামায়াত কখনো মাথানত করেনি আপস করেনি এবং করবে না।