চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় দায়ের করা ধর্ষণ ও পর্নোগ্রাফি সংক্রান্ত মামলার প্রধান আসামীসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (১৫ এপ্রিল) পৃথক অভিযানে ফেনীর মহিপাল বাসস্ট্যান্ড ও নগরীর পতেঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার দৌলতপুর এলাকার মো. হারেছের ছেলে তোফাজ্জল হোসেন (৩৬) এবং চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার ধুমপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে মো. মানিক (২৭)। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পতেঙ্গা এলাকার এক নারীর সঙ্গে ২০২৩ সালে বিবাহবিচ্ছেদ ঘটে এবং তার একটি পাঁচ বছর বয়সী কন্যা সন্তান রয়েছে।