নরসিংদী সংবাদদাতা : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, ব্যবসায়ীদের প্রতিবন্ধকতা দূর করে ব্যবসায়ী বান্ধব পরিবেশ তৈরি করে দেয়া হবে। ইতিমধ্েয মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ শুরু করেছি । মাননীয় প্রধানমন্ত্রীর মূল উদ্দেশ্য হলো বেকারত্ব দূর করা, কর্মসংস্থান সৃষ্টি করা এবং অর্থনৈতিক চাকাকে গতিশীল করা । ব্যবসায়ীদের পাশে সরকার আছে, থাকবে। সরকার ব্যবসা করবে না, ব্যবসায়ীদের সহযোগিতা করবে।

তিনি মঙ্গলবার দুপুরে ঘোড়াশাল প্রাণ কারখানা (এএমসিএল) পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ।

এর আগে সকালে বন্ধ থাকা নরসিংদীর পলাশে কো-অপারেটিভ জুট মিল পরিদর্শন শেষে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশের বন্ধ জুটমিলগুলো চালু করতে কাজ করছে সরকার। সরকারি-বেসরকারি যে কোনো ব্যবস্থাপনায় জুট মিলগুলোর চালু করতে সচেষ্ট রয়েছে বর্তমান সরকার।