বাংলাদেশে তেলের কোন সংকট নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আহমেদ আযম খান। গত ২৩ মার্চ দুপুরে টাঙ্গাইলের সখিপুর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও মুক্তিযোদ্ধাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী আহমেদ আযম খান বলেন, পেট্রোল, অকটেন, ডিজেল ও ভোজ্যতেলের কোনো সংকট নেই। অসাধু কিছু ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে একটি কৃত্তিম সংকট তৈরি করে লাভবান হওয়ার চেষ্টা করে।

তিনি বলেন, ইনশাল্লাহ আমাদের এই সরকারের আমলে এ ধরনের অসাধু ব্যবসায়ীদেরকে আমরা প্রশ্রয় দিব না। এছাড়াও যারা যানবাহন চালাচ্ছেন তাদের তেল নিয়ে কোন শংকিত হওয়ার কারণ নেই বলে আশ্বস্ত করেন।