সখিপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের সখিপরে নুসরাত জাহান নুপুর নামে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক নারীকে পৌর শহরের সাত নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেছে সখিপুর থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, বরিশালের কোতোয়ালি থানার শাহ আলম মল্লিকের মেয়ে নুসরাত জাহান নুপুরের সাথে বিগত ২০০৩ সালে টাঙ্গাইলের সখিপুরের আবুল কালাম এর সাথে বিবাহ হয়। কালাম দীর্ঘ দিন যাবৎ প্রবাসে রয়েছেন এই সুযোগেই কাউকে কিছু না জানিয়ে বিভিন্ন এনজিও ও ব্যক্তির কাছ থেকে ঋণ করতে থাকেন নুসরাত নুপুর। পাওনাদারদের চাপ শুরু হলে যখন আত্মীয়রা জানতে পারে তখন নুপুরকে জিজ্ঞেস করলে তিনি উত্তর দেন তার ব্যক্তিগত প্রয়োজনেই তিনি ঋণ করেছিলেন। ঋণের বিষয়টি প্রকাশের পর স্বামী ও দেবরসহ পরিবারের অনেকের সঙ্গেই তার এ বিষয়ে কথা কাটাকাটি হয়। স্বামী বা স্বামীর পরিবারের কেউই এ বিষয়ে অবগত ছিলেন না এবং কোন টাকা পয়সা কখনো গ্রহণ করেন নাই বিধায় তারা এ ঋণের কোন দায়ভার নিতেও স্বামী রাজি নয় বলে জানা যায়।
গ্রাম-গঞ্জ-শহর
সখিপুুরে নারী প্রতারক গ্রেপ্তার
টাঙ্গাইলের সখিপরে নুসরাত জাহান নুপুর নামে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক নারীকে পৌর শহরের সাত নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেছে সখিপুর থানা পুলিশ।