উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌর এলাকার বিভিন্ন সড়কে যানবাহন থেকে টোকেন দিয়ে অভিনব কৌশলে চাঁদাবাজি শুরু করেছে এক শ্রেণীর চাঁদাবাজ।

গতকাল শনিবার সকালে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে পরিবহন শ্রমিকদের সাথে মতবিনিময় সভার চাঁদাবাজি বন্ধ করতে চাঁদাবাজদের কঠিন হুঁশিয়ারি দিলেন ৬৫-সিরাজগঞ্জ ৪ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। এ সময় উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ ওই সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, উল্লাপাড়াকে চাঁদাবাজিমুক্ত করা আমার নির্বাচনী অঙ্গীকার। পৌর শহরের ভেতরে নির্ধারিত বাস টার্মিনাল ছাড়া অন্য কোথাও কোনো যানবাহন থেকে চাঁদা নেওয়া যাবে না। কেউ যদি এ ধরনের কর্মকা-ে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, সাধারণ চালক ও শ্রমিকদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আঃ বারী, পৌর জামায়াতের আমীর আব্দুল করিম, পরিবহনের শ্রমিকগণ ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।