বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সঙ্গে ‘স্কুল অব ল’-এর শিক্ষার্থীদের মঙ্গলবার এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ কার্যালয়ে আয়োজিত এ সাক্ষাতে শিক্ষার্থীরা ভিসিকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় শিক্ষার্থীরা সেশনজট নিরসন, অবকাঠামোগত উন্নয়ন, মুট কোর্ট ও ডিবেট ক্লাব চালু এবং সেমিস্টার ফি যৌক্তিককরণসহ বিভিন্ন দাবি তুলে ধরে একটি স্মারকলিপি প্রদান করেন।
ভিসি বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়ে বলেন, শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি ও দক্ষতা উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।