বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের সদস্য (রুকন) মোঃ মনিরুল ইসলাম হার্ট অ্যাটাক করে রাজশাহী নওদাপাড়া ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ১২ মে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১২ মে রাত ১০ টায় নামাযে জানাযা শেষে তাকে নতুন রুপপুর সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী: মোঃ মনিরুল ইসলামের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গতকাল বৃহস্পতিবার শোকবাণী দিয়েছেন।

শোকবাণীতে তিনি বলেন, মোঃ মনিরুল ইসলাম এর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তার অনেক অবদান রয়েছে। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।