গাইবান্ধা সংবাদদাতা : গত ৬ এপ্রিল সোমবার রাত ৮:৫০টায় গাইবান্ধা রাবেয়া ক্লিনিক এন্ড নার্সিংহোমের স্বত্বাধিকারী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ইউনিট সদস্য,গাইবান্ধার সাবেক জেলা আমীর, বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিবিদ ডাক্তার আব্দুর রহিম সরকারের শাশুড়ি আম্মা এবং গাইবান্ধা জামায়াতের মহিলা বিভাগের দায়িত্বশীল ডাক্তার শাহিদা সরকারের মা মরহুমা ফিরোজা বেগমের ১ম জানাজা গতকাল মঙ্গলবার সকাল ৯:০০টায় গাইবান্ধা বাস স্ট্যান্ড সংলগ্ন আদর্শ শিক্ষালয় মাঠে অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন গাইবান্ধা কাচারি বাজার মসজিদের সম্মানিত পেশ ইমাম মাওলানা আবু বক্কর সিদ্দিক। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা জহরুল হক

সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, এতে আদর্শ শিক্ষালয়ের প্রিন্সিপাল, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি-খন্দকার জোবায়ের আলীসহ শহরের বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।