গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধা গোবিন্দগঞ্জে মাছের গাড়ি উল্টে অমল নামে একজন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে পৌর এলাকার গাইবান্ধা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত অমলের বাড়ি পৌরশহরের ববনপুরে।
অমলের প্রতিবেশী সুমন কুমার দাস সনাত জানান, মাছ ব্যবসায়ী অমল পাশের একটা পুকুর থেকে মাছ নিয়ে বাজারে আসছিল। গাড়িটি গাইবান্ধা মোড়ে আসার পর চালকের অসাবধানতায় উল্টে গেলে গাড়ীতে থাকা অমল গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।