সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা : সীতাকুণ্ডে নিজ বাড়িতে গাঁজার চাষ শুর করতেই হোঁচট খেল গাঁজা চাষি। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিনটি গাঁজা গাছ উদ্ধারসহ জব্দ ও চাষকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকাল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার পৌরসদরস্থ উত্তর মহাদেবপুর এলাকার বাসিন্দা আব্দুল গফুরের বাড়ীর পাশে জমিতে জেলা গোয়েন্দা সংস্থা এনএসআই ও চট্টগ্রাম উত্তর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিমের সমন্বয়ে উক্ত অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এসময় অভিযানে এসকান্দর কর্তৃক তার জমিতে চাষকৃত তিনটি গাঁজা গাছ উদ্ধার ও জব্দ করা হয়। ঘটনাস্থলে গাঁজা চাষকৃত ব্যক্তি না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত-২০২০) ৯ এর উপ ধারা (১) দফা (খ) লঙ্ঘন করায় একই আইনের ৩৬(১) সারণি ১৮(ক) ধারায় সীতাকু- মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামী এসকান্দর (৫৩) হলেন, চট্টগ্রাম জেলার সীতাকু- থানাধীন পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তর মহাদেবপুর আব্দুল গফুরের বাড়ীর মৃত নুর বকস এর পুত্র।
গ্রাম-গঞ্জ-শহর
সীতাকুণ্ডে নিজ বাড়িতে গাঁজার চাষ
সীতাকুণ্ডে নিজ বাড়িতে গাঁজার চাষ শুর করতেই হোঁচট খেল গাঁজা চাষি। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিনটি গাঁজা গাছ উদ্ধারসহ জব্দ ও চাষকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।