ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল রংপুরের উদ্যোগে ‘আর্ন্তজাতিক নার্স দিবস’ পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে রংপুর ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল রংপুরের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা ও ইনচার্য মুহাম্মদ শামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ নুরুজ্জামন মিন্টু ও মোহাম্মদ কবির হোসেন, হিসাব বিভাগের কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম, নার্স ইনচার্জ জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

আলোচনা সভায় বক্তাগন রোগীদের সেবায় নার্সদের অক্লান্ত পরিশ্রমের অবদানের কথা উল্লেখ করে তাদের কার্যক্রমের প্রশংসা করেন। সেই সাথে নার্সিং পেশার গুরুত্ব, অবদান ও চ্যালেঞ্জ মোকাবেলা সম্পর্কে আলোচনা করেন। এ সময় উপস্থিত নার্স কর্মীদের ফুল দিয়ে বরণ করা হয়।