আর্থিক অনুদান

নারায়নগঞ্জ সংবাদদাতা: ছাত্র-জনতার জুলাই, আগস্টের গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জ জেলার ২২ জন শহীদ পরিবারকে ২ লাখ টাকা করে সর্বমোট ৪৪ লাখ টাকা আর্থিক অনুদান চেক প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এই আর্থিক অনুদান প্রদান করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হোসনে আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এ সময় আর উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খাঁন, সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খাঁন টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ সহ অনেকেই।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ছাত্র-জনতার জুলাই, আগস্ট এর গণঅভ্যুত্থানে যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে রক্ত দিয়েছে আন্দোলন করে স্বাধীন করেছে। তারা যে দেশ গড়ার স্বপ্ন বুকে ধারণ করেছিল আমরা সেই দেশ প্রতিষ্ঠা করতে পারলে তাদের সেই ত্যাগ সার্থক হবে। আমরা সকলকে নিয়ে বৈষম্যহীন একটি বাংলাদেশ আগামীতে প্রতিষ্ঠা করব। শহীদদের পরিবারদের সাথে সবসময় সরকার তথা জেলা প্রশাসন পাশে আছে।

আর উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, শহীদের মামলার আসামী শামীম ওসমান আইভী সহ সকল আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। এছাড়া নারায়ণগঞ্জের বিভিন্ন স্থাপনা গুলোতে শহীদদের নামকরণ করার জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়।

পল্লী উন্নয়ন প্রশিক্ষণ

সাতক্ষীরা সংবাদদাতা : “আদর্শ গ্রাম বাংলাদেশর প্রাণ, আদর্শ গ্রাম উন্নয়নে ইসলামী ব্যাংক” এই শ্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখা'র উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধান ও সহকারী কেন্দ্র প্রধানদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি শিল্পকলা একাডেমীতে ইসলামী ব্যাংক পিএল সি সাতক্ষীরা শাখার উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ভাইস প্রেসিডেন্ট মুহাঃ সাদেক আলীর সভাপতিত্বে ও প্রিন্সিপাল অফিসার মেখ বেলাল হোসেনের এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোন প্রধান মুহাম্মদ কামরুল বারী ইমামী।

মৎস্য বিভাগের অভিযান

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা : সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও মজুদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের লক্ষ্যে সরকার ১১ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে আনোয়ারা উপজেলা মৎস্য অধিদপ্তর বিভিন্ন অভিযান পরিচালনা করছে। বুধবার (১৬ এপ্রিল) উপজেলার বরফকল ও বিভিন্ন মাছ ঘাটে অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ রাশিদুল হক।

হজ¦ প্রশিক্ষণ কর্মসূচি

টাংগাইল সংবাদদাতা : সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশন টাংগাইলের উদ্যোগে সম্মানিত হজ¦ যাত্রীদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. মাসুদুর রহমানের পরিচালনায় দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইলের জেলা প্রশাসক শরিফা হক। টাংগাইল জেলা সদর মডেল মসজিদ অডিটোরিয়ামেঅনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, ইসলামি ব্যাংক টাংগাইল শাখার ব্যবস্থাপক মো. ওবায়দুল্লাহ, ড. আবু জাফর, ক্বারি মাওলানা দেলোয়ার হোসেন, মুফতি রাশেদুল ইসলাম প্রমুখ।

শিক্ষক প্রশিক্ষণ

চান্দিনা (কুমিল্লা)

কুমিল্লার চান্দিনায় ইউনিক স্কলারশিপের উদ্যোগে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চান্দিনায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় ইউনিক স্কলারশিপের সেক্রেটারি মোঃ তাজুল ইসলামের উপস্থাপনায় কুরআন তেলোয়াত করেন আলী মেমোরিয়াল স্কুল অ্যান্ড মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ইলিয়াস সরকার, উদ্বোধনী বক্তব্য রাখেন ইউনিক স্কলারশিপের সভাপতি কাজী জসিম উদ্দিন আলম।

সংবাদ সম্মেলন

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা : রামপালের প্রসাদনগর আফাজউদ্দিন ইয়াতিমখানার জায়গার দখল উচ্ছেদের চেষ্টা করা হলে দখলদারেরা ভবন নির্মাণে বাঁধা প্রদানসহ বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে প্রেসক্লাব রামপালে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। সম্প্রতি ইয়াতিমখানার সভাপতি মো. সাইফুল ইসলাম মোল্লা এ সংবাদ সম্মেলন করেন। এ সময় ওই ইয়াতিমখানা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালা

ফেনী সংবাদদাতা : সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ¦ গমনেচ্ছু হজ¦ যাত্রীদের এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল বুধবার দিনব্যাপী ফেনী জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এবং ধর্ম মন্ত্রণালয়ের অর্থায়নে অনুষ্ঠিত কর্মশালা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও ইফা’র হিসাব রক্ষক মোঃ হেলাল উদ্দিনের উপস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানজুর আহসান, হজ¦ এজেন্সিজ এসোসিয়েশন (হাব)এর যুগ্ম মহাসচিব মোঃ জাফর উদ্দিন, ফেনী সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ আমির খসরু, ইসলামী ব্যাংক ফেনী শাখার কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান।