স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরের তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার আলিম ২য় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র ফজলে রাব্বি সিফাতের ওপর ছাত্রদল কর্মীদের সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে ফজলে রাব্বি সিফাত বলেন, গতকাল ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মাদরাসার প্রধান ফটকের বিপরীতে বাঁশপট্টি এলাকায় ছাত্রদল কর্মী মামুন তাকে ডেকে নেয়। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল টঙ্গী পূর্ব থানার সভাপতি পদপ্রার্থী ফজলে রাব্বির নেতৃত্বে মাহফুজ, নাহিয়ান, নাবিউল, সামি শিকদারসহ ৮-১০ জন ছাত্রদল কর্মী। তারা সিফাতকে একটি বাঁশের ঘরে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং কুয়েটে ছাত্রদলের হামলার বিপক্ষে ফেসবুকে পোস্ট দেয়ার জন্য মারধর করে।