ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা : ঈদগাঁও থানার বিশেষ অভিযানে ১১ জন জুয়াড়ি আটক ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ১৮ এপ্রিল শুক্রবার গভীর রাতে উপজেলা ইসলামপুর ইউনিয়নে এ অভিযান চলে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মছিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানাধীন ইসলামপুর ইউনিয়নের পূর্ব বামন কাটা আব্দুল হকের মুদির দোকানে এস, আই সনক কান্তি সঙ্গীয় কোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় দোকানের ভেতর হতে জুয়া খেলা অবস্থায় ১১ জনকে আটক করা হয়। আটকরা হলো পূর্ব বামন কাটার নজির আহমেদের পুত্র নুরুল আজিম (২৪), মনির আহমেদের পুত্র নুরুল আবছার (২৯), নুরুল আজিমের পুত্র রবিউল (২৩), মৃত জামালের পুত্র মনির (৩০), মুক্তার হোসেনের পুত্র আনোয়ার হোসেন (২৫), নুরুল বশরের পুত্র মোঃ রাসেল (২০), রমজান আলীর পুত্র মোঃ রফিক (২১), মৃত মুস্তাফিজুর রহমানের পুত্র আব্দুল হাকিম (৪০), আউলিাবাদের মৃত শামসুল আলমের পুত্র মোঃ জাবেদ (২৮), হাজী পাড়ার মোঃ মুক্তারের পুত্র মোঃ শাফি (৩৬), এবং ভিলিজার পাড়ার মৃত মোঃ আলীর পুত্র আবুল হোসেন (৫০)।

থানা পুলিশের উঠান বৈঠক

চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা: তথ্য দিন,সেবা নিন প্রতিপাদ্যকে ধারন করে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নে থানা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বাদ আছর মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, আত্মহত্যার প্ররোচনা সাইবার অপরাধ, সড়ক দুর্ঘটনা, কিশোর অপরাধ, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে জনসচেতনতা মূলক “উঠান বৈঠক” অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাণীগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আবু সালেহ মোঃ শফিকুর রহমান।