কমলগঞ্জ মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের রামেশ্বরপুর টু শ্রীরামপুর নয়াবাজার রাস্তায় সিসি ব্লগের ১কি.মি. কাজ ও মুন্সীবাজার ইউনিয়ের রুপষপুরে ১কি.মি. এইচবিবি করণ কাজের উদ্বোধন করেছেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

সোমাবার (১৩ এপ্রিল) বেলা ২ঘটিকার দিকে এসব কাজের উদ্বোধন কালে আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী রামেশ্বরপুর টু শ্রীরামপুর রাস্তার অবশিষ্ট কাজ খুব দ্রুত শেষ করে দেবার ঘোষণা দিয়ে তিনি বলেন, আগামী ৫বছরে মধ্যে কমলগঞ্জ-শ্রীমঙ্গলের সব কাজ শেষ করা হবে। একটা সময় আসবে কাজের কোন জায়গা খোঁজে পাওয়া যাবে না।

এ সময় তিনি আরো বলেন, প্রশাসনের লোকদের কাছে গিয়ে সাংবাদিকরা বসে বসে ডিস্টার্ব করেন। আগে (অন্তবর্তী সরকারের সময়) জামায়াত ও এনসিপি প্রশাসনের লোকদের কাছ থেকে চাঁদাবাজি করেছে, আমরা তখন প্রশাসনের ধারে কাছেও যাইনি। এরা এসব কর্মকা- করেছে। তাই আমরা ভাল থাকতে হবে। প্রশাসনকে সহযোগিতা করতে হবে। আমরা যেন ওদের মত না হই।

এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক ও পতনঊষার ইউনিয়ন পরিষদের সভাপতি অলী আহমদ খান, মুন্সীবাজার ইউনিয়ন চেয়ারম্যম প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার প্রমুখ।