মাগুরার শালিখার আড়পাড়া বাজারে কালিগঞ্জ রোডের পুরাতন পল্লী বিদ্যুৎ অফিসের পিছনে এক স্বর্ণকারের বাড়িতে আগুন লেগে এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। নিহত সুমন (৪২) দিলিপ কর্মকারের পুত্র।

শালিখা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তারা পোড়া লাশটি উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য থানায় প্রেরণ করে।

শালিখা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর. স্টেশন কর্মকর্তা সঞ্জয় কুমার দেবনাথ ও শালিখা থানার এএসআই মঞ্জুরুল আলম জানান এ আগুন বিদ্যুৎ-এর শট সার্কিট এর মাধ্যমে লেগেছে বলে প্রথমিক ধারণা। এরপরও বিষয়টি তদন্তের আওতায় রয়েছে প্রকৃত তথ্য উদঘাটনের জন্য।

আশাশুনি

সাতক্ষীরার আশাশুনি সদর বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ৫টি দোকান ও একটি স্কুলে ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সম্প্রতি এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার ব্রিগেট কর্মীরা উপস্থিত হয়ে ১৭ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।

রবিবার ভোর ৬টার দিকে আশাশুনি বাজারে উপজেলা পরিষদ মোড়ের কাছে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে জামায়াত নেতা আলমগীর হোসেন পিন্টুর ‘তারিক হার্ডওয়ার’, প্রফেসর বজলুর রহমানের ‘লিজা ফার্ণিচা’, শিমুল হোসেনের ‘শিমুল ফার্ণিচার’, জননী টেউলার্স, মিরাজ টি স্টল ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে আগুন ছড়িয়ে পড়ে। আগুন ও ধূয়ার কুন্ডলি দেখে পাশের বাসার ভাড়াটিয়া আঃ সামাদ ফায়ার ব্রিগেট ও সিভিল সার্ভিসে মোবাইলে সংবাদ দিলে ফায়ার ব্রিগেট দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত পদক্ষেপ নিলে ১৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে দোকানের প্রচুর পরিমাণ মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

ব্যবসায়ী আলমগীর হোসেন পিন্টু জানান,আমার দোকানে অনুমান ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে। এছাড়া প্রফেসর বজলুর রহমানের লিজা ফার্ণিচারে ১১ লক্ষ টাকার ও শিমুল ফার্নিচারে ৫ লক্ষ ৫০ হাজার টাকার মালামালসহ সবমিলে ৫০ লক্ষাধিক টাকার মালামালের ক্ষতি হয়েছে।

ফায়ার ব্রিগেট সূত্রে জানাগেছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থানে পৌছে ১৭ মিনিটের মধ্যে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ৫০ মিনিটের মধ্যে সম্পূর্ণ আগুন নির্বাপন করা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে তারা ধারনা করছেন।