মতলব (উত্তর চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর ফতেপুর গ্রাম দুই সন্তানের জননীর গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উত্তর ফতেপুর গ্রামের দেওয়ান বাড়ির মৃত সেরু দেওয়ানের ছেলে অটোচালক শ্রমিক মোঃ রনি বিগত ১০ বছর পূর্বে ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে করে। তাদের ঘরে দু’জন ছেলে সন্তান রয়েছে। ছোট ছেলের বয়স ২ বছর ও বড় ছেলের বয়স আনুমানিক ৫ বছর। অভাব অনটনের সংসার অটোচালক রনির। রনি অন্যান্য দিনের ন্যায় কাজে চলে যায়। আজ ১১ এপ্রিল ২০২৫ ইং রোজ শুক্রবার শেষ বিকেলে আসর নামাজ এর পূর্বে অটোচালক রনির স্ত্রী নিলা বেগম বয়স আনুমানিক (২৫) তাদের দোচালা টিনের ঘরে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনার খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। তবে কি নিয়ে এ ঘটনা কেহই বলতে চাচ্ছে না। আবার অনেকই বলছেন অভাব অনটনের সংসার, স্বামীর সাথে ঝগড়া হওয়ার সম্ভাবনাই বেশী বলে ধারণা করছেন এলাকা বাসি। পুলিশ বলছে পোস্ট মর্টেম রিপোর্ট আসলেই ঘটনার বিবরন জানা যাবে। ইদানীং মতলব উত্তরে আত্ত্বহত্যার প্রবনতা বেড়েই চলছে। এ সমস্ত পাপ কাজ থেকে মুক্তি পাওয়া শুধু প্রয়োজন সচেতনতা। আর এ বিষয়ে সকলের সোচ্চার থাকতে হবে। মানুষ সকলেই জানে আত্মহত্যা মহাপাপ, এ বিষয়টি জেনেও মানুষ এ সমস্ত পাপ কাজে লিপ্ত থাকে।
গ্রাম-গঞ্জ-শহর
মতলবে আত্মহত্যার প্রবণতা বাড়ছে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর ফতেপুর গ্রাম দুই সন্তানের জননীর গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে।