মো. হানিফ সরদার, গৌরনদী, বরিশাল : কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রাচীন স্হাপত্যের নিদর্শন গৌরনদী উপজেলার কসবা গ্রামের আল্লাহর মসজিদ। তৎকালীন মুসলিম স্হাপত্যের এক ঐতিহাসিক বাংলার নিদর্শন। এই মসজিদটির র্নিমানকাল কিংবা ইতিহাস যুক্ত কোন শিলা লিপি পাওয়ানা গেলে ও ধারনা করা হচ্ছে পঞ্চম শতাব্দীতে হযরত খান জাহান আলী (রহঃ) আমলেম সজিদটি র্নিমান করা হয় । এটি দেখতে ঠিক অনেকটা বাগের হাট ষাট গম্বুজ মসজিদের মত ই দেখতে । মসজিদটি ঘুরে দেখা যায়, পাতালা ইট চুন শুকরি দিয়ে তৈরী মসজিদের র্দৈঘ্য- প্রস্ত ৩ ৮ ফুট, দেওয়াল গুলো ৭ফুট চওড়া র্পুব দেওয়ালে ৩টি দক্ষিন ও উত্তর দেয়ালে একটি করে শিকরাকার সরু উঁচু খিলান যুক্ত প্রবেশ পথ রয়েছে। প্রবেশ পথের খিলানের গায়ে ফুল ও ডায়মন্ড অলংকরন খচিত রয়েছে। পাশা পাশি চার দিকে ছাদ বরাবর র্কানিস রয়েছে। নয় গম্বুজ বিশিষ্ট মসজিদের অভ্যান্তরে চারটি স্তম্ভ রয়েছে, মসজিদের পশ্চিম দেওয়ালে তিনটি মেহরাব রয়েছে মাঝ খানের মেহরাব টি আকারে বড়। আল্লাহর মসজিদ নামে পরিচিত, এ মসজিদটি দেখার জন্য প্রতি নিয়ত দুর দুরান্ত থেকে পর্যটক দের আগমন ঘটে। এ ছাড়া এলাকার বিভিন্ন র্ধমের লোকেরা মনের বাসনা পুরনের আসায় মানত করে গরু, ছাগল, হাস, মুরগী, মোমবাতি, আগরবাতি, দিয়ে থাকেন। কেহ কেহ মসজিদে বসে নফল নামাজ আদায় করেন, আবার কেহ কেহ মসজিদের দীঘিতে গোসল করেন ,কেহ কেহ বা”চাদে মাথার চুল কাটেন। প্রত্মতত্ত্ব অধিদফতর মসজিদটি তত্ত্বাবধান করায়, মসজিদের চার পাশে হাটার জন্য প্রশস্ত রাস্তা রয়েছে । মসজিদের র্প্বু পাশে সুন্দর মাঠ ও দীঘি রয়েছে, দীঘিতে মুসল্লিদের অজু গোসলের জন্য রয়েছে ঘাটলা। মসজিদ টি র্নিমাণের ব্যাপারে মসজিদের খাদেম বাবুল ফকির জানান, আমাদের র্প্বু পুরুষ থেকে শুনে আসছি প্রায় সাত শবছর আগে হযরত খান জাহান আলীর ভক্তরা এ অঞ্চলে ইসলাম প্রচারে এসে এ মসজিদ র্নিমান করেন। এছাড়া নানা অলৌকিক কাহিনীর কথা প্রচালিত আছে, এ মসজিদটি জ্বীন দ্বারা র্নিমিত হয়েছে, মসজিদের মাঝে চার টি খাম্বা রয়েছে এ খাম্বা দিয়ে তৈল বের হয়, বছরের কোন এক সময় খাম্বা গুলো স্বাভিক থেকে চিকন হয়ে যায়। নানা অলৌকি কতার জন্য মসজিদের নাম করণ হয়েছে আল্লাহর মসজিদ। মরিয়ম নামের এক মধ্য বয়সি মহিলা তার পাঁচ বছরের মেয়ে নিয়ে এসেছেন একটি মোরক সহ, মোম বাতি ও আগর বাতি হাতে, তাকে এ প্রতিবেধক জানতে চাইলে এখানে কেন এসেছেন তিনি জানান এই একট ুমানত ছিল, সংসাওে আয় উন্নতি হয় , ছেলে মেয়ে ভাল থাকার জন্য,এলাকার প্রবীন মন্নান জানান আমরা ছোট বেলা মা,দাদী,চাচিদের সাথে মসজিদে আসতাম এখানে দীঘিতে গোছল কর তাম, মসজিদে সালাম কালাম করে তবারাক খেয়ে চলে আসতাম সেই থেকে দেখে আসছি বিভিন্ন এলাকা থেকে মানুষ জন এসে একই রকম দান সদকা দিয়ে যায়। ঢাকা বরিশাল মহা সড়কের গৌরনদী উপজেলার গৌরনদী ও টরকীর মাঝা মাঝি স্হানে কষবা নামক স্হোনে এই অলৌকিক আল্লাহর মসজিদ। উপজেলা নির্বাহী অফিসার আবু আব্দুল্লাহ খান জানান, আমি কয়েক বার মসজিদ টি পরির্দ্শন করেছি, জায়গাটি অনেক সুন্দর যে কেউ গেলে তার ভালো লাগবে আসা করি।
গ্রাম-গঞ্জ-শহর
গৌরনদীতে ৭শ’ বছরের ঐতিহাসিক মসজিদ
কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রাচীন স্হাপত্যের নিদর্শন গৌরনদী উপজেলার কসবা গ্রামের আল্লাহর মসজিদ।
স্থান
গৌরনদী
Printed Edition