খুলনা ব্যুরো : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরীর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, শ্রমিক ময়দানে হাজারো সমস্যা রয়েছে। যুগ যুগ ধরে এখানে শোষণ-বঞ্চনা ও ব্যাপক দুর্নীতি চলছে। ফলে শ্রমিকরা যেমন তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তেমনিভাবে দেশ কাক্সিক্ষত উন্নয়ন থেকে পিছিয়ে যাচ্ছে। কিছু সংখ্যক মানুষ দুনিয়াবী স্বার্থের জন্য শ্রমিকদের ও দেশকে বঞ্চিত করছে। আমরা এই সকল মানুষদের রোষাণল থেকে শ্রমিকদের রক্ষা করতে চাই। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ মুক্ত দেশে দীর্ঘদিন পর আমরা এবার নির্বিঘেœ ঈদ উদযাপন করতে পেরেছি। কিন্তু আমাদের ফিলিস্তিনের ভাই-বোনেরা ঈদ পালন করতে পারেনি। ইসরাইলী হায়েনারা ফিলিস্তিনে বর্বর গণহত্যা চালাচ্ছে। অভিশপ্ত ইসরাইলের বিরুদ্ধে মুসলিম বিশ^কে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যথায় ফিলিস্তিন রাষ্ট্রটি একদিন হারিয়ে যাবে। গোটা মুসলিম উম্মাহকে এ জন্য আল্লাহর কাছে জবাবদিহী করতে হবে। শুক্রবার (১১ এপিল) খুলনা মহানগরীর দৌলতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সাধারণ শ্রমিকদের নিয়ে শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
দৌলতপুর থানা সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক খান মাহবুবুর রহমান জুনায়েদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চলের সহকারী পরিচালক প্রখ্যাত শ্রমিক নেতা খান গোলাম রসুল, খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, দৌলতপুর থানা জামায়াতে ইসলামীর আমীর মুশাররফ আনসারী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা অঞ্চল টিম সদস্য ও দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আব্দুল খালেক হাওলাদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিঠু, মহানগরী দপ্তর সম্পাদক আল হাফিজ সোহাগ, দৌলতপুর থানা সহ-সভাপতি মালেক মুন্সি। অন্যান্যের মধ্যে শ্রমিক নেতা শিহাব উদ্দিন, নুরুল ইসলাম, আব্দুস সাত্তার, হাসানুজ্জামান , গোলাম মোস্তফা, হাসানুল বান্না, আব্দুল হাকিম, শাহিনুর ইসলাম, তাজুল ইসলাম, কামরুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।