নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের শেখের ডাংগর গ্রামের মৃত মুক্তুল হোসেন মুন্সীর বাড়িঘরে গভীর রাতে সন্ত্রাসী হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। অস্ত্রের মুখে ৫টি বসতঘর ভাংচুর সহ নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটপাটের অভিযোগ উঠেছে হামলাকারীদের বিরুদ্ধে। এতে বাধা প্রদান করায় মুক্তুল হোসেন মুন্সীর পুত্র পুঙ্গু আ: সালাম আহত অবস্থায় কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে একই গ্রামের নিজাম উদ্দিনের হুকুমে স্বপন, শহিদুল্লাহ, রিটন, ফাহিম গংরা এ সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে জানান হামলার শিকার আ: সালামের সহোদর ভাই মোহাম্মদ আলী ও আকবর আলী। জানাগেছে, মৃত মুক্তুল হোসেন পরিবারের সাথে একই বংশীয় প্রতিপক্ষ নিজাম উদ্দিনের পরিবারের জমি সংক্রান্ত পূর্ব বিরোধ চলে আসছিল। এ বিষয়ে মোহাম্মদ আলী জানান, নিজাম উদ্দিন গংরা এক বছর পূর্বে আমাদের ক্রয়কৃত ১০ শতাংশ জমি জোরপূর্বক দখলে নিয়ে গেছে। এ ব্যাপারে আদালতে মোকাদ্দমা রয়েছে। এরপরেও নিজাম উদ্দিন ও তাঁর ভাইয়েরা একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ আমাদের উপর অত্যচার নির্যাতন চালিয়ে যাচ্ছে।
গ্রাম-গঞ্জ-শহর
নান্দাইলে গভীর রাতে বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাট
ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের শেখের ডাংগর গ্রামের মৃত মুক্তুল হোসেন মুন্সীর বাড়িঘরে গভীর রাতে সন্ত্রাসী হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। অস্ত্রের মুখে ৫টি বসতঘর ভাংচুর সহ নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটপাটের অভিযোগ উঠেছে হামলাকারীদের বিরুদ্ধে।