জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, সবচেয়ে হালাল আয়ের মাধ্যম হচ্ছে ব্যবসা। সৎ ব্যবসা আর্থিক উন্নতির পাশাপাশি পরকালিন মুক্তির পথ প্রশ^স্ত করে। কিন্তু চাঁদাবাজি ও হয়রানির কারণে বাংলাদেশে ক্রমশই ব্যবসা বান্ধব পরিবেশ সংকুচিত হতে চলেছে। ভয়াবহ লোডশেডিংয়ের কারণে জনজীবন দুর্বিসহ। এরই মধ্যে সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত ব্যবসায়ীদেরকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে। এছাড়া ৭টার পর দোকান খোলা রাখায় ব্যবসায়ীদের গ্রেফতারের মতো অমানবিক কর্মকা- ব্যবসার পরিবেশ বিনষ্ট হচ্ছে।

তিনি বলেন, সরকার জ¦ালানি তেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি করেছে। এর প্রভাবে নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ের নামে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নিয়ে অর্থনৈতিক অবস্থাকে আরো দুর্বল করা হচ্ছে। কয়েকঘন্টা ব্যবসা করে ব্যবসায়ীরা দোকানের ভাড়াও দিতে পারছেনা। কর্মচারীদের বেতন দেয়াও কঠিন হয়ে পড়েছে। এভাবে দেশ চলতে পারেনা। সবকিছুতে অরাজক পরিস্থিতি বিরাজ করছে। সকল ক্ষেত্রে সরকারের ব্যর্থতা জনদুর্ভোগ সৃষ্টি করছে। দেশে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে।

তিনি সোমবার বিকেলে সিলেট নগরীর মদীনা মার্কেট এলাকায় ওউন বেবীশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। দোকানের স্বত্তাধিকারী শাহ মো. জিতু মুন্নার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী, এডভোকেট রেজাউল করিম তালুকদার, জালালাবাদ থানা জামায়াতের আমীর মাওলানা আলা উদ্দীন, ইসলামী চিন্তাবিদ মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, ৯নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলার প্রার্থী এডভোকেট আজিম উদ্দিন, শ্রমিক নেতা উবায়দুল হক শাহীন ও ৮নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলার পদপ্রার্থী আব্দুর রাজ্জাক রাজন প্রমূখ। অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মদিনা মার্কেট মসজিদের ইমাম ও খতীব মাওলানা মাহফুজ। প্রেস বিজ্ঞপ্তি।