চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে নানা অনিয়মের অভিযোগে মায়ের দোয়া ক্লিনিক সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভূয়া পদবী ব্যবহার করায় পল্লবী ক্লিনিকের মালিক মিজানুর রহমানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান। এসময় উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল কবির রুমি এবং চৌগাছা থানার পুলিশ।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে মায়ের দোয়া ও পল্লবী ক্লিনিকে অভিযান চালানো হয়। তিনি বলেন, মায়ের দোয়া ক্লিনিকে অস্বাস্থ্যকর পরিবেশ ও প্যাথলজিক্যাল পরীক্ষা নিরীক্ষায় মেয়াদ উত্তীর্ণ যন্ত্রপাতি ব্যবহারের প্রমান পাওয়া যায়। এ কারনে মায়ের দোয়া ক্লিনিকি সিলগালা করা হয়েছে।