শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার শ্যামনগরে স্কুলে গিয়ে মাথা যন্ত্রণা ও বমি করতে করতে রাফি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত ১১ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে উপজেলা জয়নগর প্রি-ক্যাডেট কিণ্ডার গার্ডেন স্কুলের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।

নিহত শিশু রাফি খুলনা জেলার কয়রা উপজেলার ফুলতলা এলাকার আনিছুর রহমান রিপন গাজীর পুত্র ও জয়নগর প্রি-ক্যাডেট কিণ্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র। তার মা ব্রাকে চাকরি করেন। মায়ের চাকরির সুবাদে রাফি তার মায়ের সাথে শ্যামনগরে থাকতো।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা বিষয়টিা নিশ্চিত করে জানান, কারো কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।