জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা : সিলেটের জৈন্তাপুর উপজেলায় পর্যটনের উন্নয়নে করনীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভাটি উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। ১৩ই মে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমার।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিলেট হোসাইন মোহাম্মদ আল-জুনায়েদ, সহকারী কমিশনার (ভুমি) জৈন্তাপুর মিজ ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএফএইচপিও ডাঃ এ মোহাম্মদ ফারুখ।
প্রধান অতিথির নিকট উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, পর্যটন ও রিসোর্ট সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পর্যটন বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা ও সমস্যার কথা তুলে ধরে জৈন্তাপুর উপজেলার অন্যতম দর্শনীয় স্থান লালাখাল, শ্রীপুর ও সারীনদীর এলাকায় পর্যটন বান্ধব উন্নয়নের প্রস্তাবনাগুলো তুলে ধরা হয়।