কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে।

জানা গেছে গতকাল ১২ই মে সোমবার বিকালে উপজেলার গোবরিয়া-আবদুল্লাহপুর ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামে ঘটনাটি ঘটে।

নিহতের নাম মমতা বেগম (৫৮) উত্তর লক্ষ্মীপুর নজেরবাড়ি এলাকার মতিউর রহমানের স্ত্রী। এ ঘটনায় নিহতের ছেলে জিল্লুর রহমানও (৪০) গুরুতর আহত হয়েছেন।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এতে একজন নারী নিহত এবং তার ছেলে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।