সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা : সীতাকুণ্ডে বালু উত্তোলনকারীদের হাতে খুন হওয়া জেলে রাম দাসের অসহায় পরিবারের পাশে আবারও পাশে দাঁড়ালেন জামায়াত নেতারা। তার মৃত্যু পরবর্তী ওই সময়ও রামদাসের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। জামায়াতের পক্ষ থেকে তার পরিবারকে আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয়েছে।

তার পরিবারকে আর্থিক সাহায্যের পাশাপাশি জামায়াত নেতারা সব সময় তার পরিবারের পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি রক্ষার সার্থে গতকাল উপজেলা জামায়াত নেতৃবৃন্দ রামদাসের বাড়ি যান। এসময় তার পরিবারের সকলের খোঁজ খবর নেন এবং জামায়াতের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক কমিশনার মোহাম্মদ তাহের, এসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী, আশরাফুর রহমানসহ উপজেলা, ইউনিয়ন জামায়াত নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।

উল্লেখ্য যে, গত ১৭ ফেব্রুয়ারী সকালে সমুদ্রে বালু উত্তোলনকারীদের সাথে কথা কাটাকাটি হয় রাম দাস ও তার ভাইয়ের। এক পর্যায়ে তাদেরকে ড্রেজারে তুলে রাম দাসকে পিটিয়ে পানিতে ফেলে দেয় বালু খেকোরা। আর ভাইকে অপহরণ করে হাতিয়া দ্বীপে নিয়ে যায়। অপহৃত এক জেলেকে জীবিত উদ্ধার করা হলেও ২১ ফেব্রুয়ারী রাম দাসের লাশ ভেসে ওঠে সমুদ্রে। তার একটি শিশু কন্যা রয়েছে।