রাজৈর (মাদারীপুর) সংবাদদাতা : রাজৈর উপজেলায় কর্মরত ইসলামি ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের ১৩৯ জন শিক্ষক ৬ মাস যাবৎ বেতন পাচ্ছেন না। এতে সংসার নিয়ে কষ্টে জীবন যাপন করছেন শিক্ষকেরা। শিক্ষক কাওছার মিয়া জানান, আমরা সংসার নিয়ে অনেক কষ্টে আছি। মাত্র ৫ হাজার টাকা বেতন দেয় তাও ছয় মাস যাবৎ পাচ্ছি না। উপজেলা সুপারভাইজার মোহাম্মদুল্লাহ জানান, শিক্ষকেরা খুব কষ্টে আছেন। তাদের দ্রুত বকেয়া বেতন দিয়ে দেয়র দাবি জানাচ্ছি ।