“আল্লাহর দুনিয়ায় আল্লাহর বিধানই চলবে-এটাই স্বাভাবিক” বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী। তিনি বলেন, “যিনি রাষ্ট্র দিয়েছেন, তিনি আইনও দিয়েছেন। সেই আইন বাস্তবায়িত হলে সমাজে কোন বৈষম্য থাকবে না। কেউ দশতলায় থাকবে, কেউ গাছতলায়-এই বৈষম্য ইসলাম চায় না।”
শুক্রবার বিকেলে চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশনে জামায়াতে ইসলামীর গণসংযোগ পক্ষ উপলক্ষে আয়োজিত এক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত শক্তি হিসেবে কাজ করতে পারতো, তাহলে সমাজে কোনো অভাব থাকত না। মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ হতো এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে উঠতো। জামায়াতে ইসলাম সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে-রাষ্ট্রে আল্লাহর আইন বাস্তবায়ন করতেই আমাদের প্রচেষ্টা।”
শাহজাহান চৌধুরী শেষে বলেন, “আমরা চাই একটি শোষণমুক্ত ও ইনসাফপূর্ণ সমাজ, যেখানে আল্লাহর দেয়া নিয়মেই চলবে সবকিছু। সেই সমাজে ধনী-গরিবের ভেদাভেদ থাকবে না।”
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন নগর জামায়াতের শূরা ও কর্মপরিষদের সদস্য আবু হেনা মোস্তফা কামাল, পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী, ৮ নম্বর শুলকবহর প্রশাসনিক ওয়ার্ডের আমীর তাওহীদ আজাদ, সেক্রেটারি শহীদুল্লাহ তালুকদার, সাংবাদিক নেতা এবিএম ইমরান, মুরাদপুর সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি আলমগীর আলম'সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে নেতারা সাধারণ মানুষের মাঝে ইসলামী আদর্শ ও জামায়াতের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনে ইসলামের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন নেতারা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার ৩৯ দক্ষিণ হালিশহর ওয়ার্ডের উদ্যোগে অগ্রসর কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে বন্দর টিলায় ইপিজেড থানা কার্যালয়ে এই শিক্ষাশিবির সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জাকির হোসাইন। আরও বক্তব্য রাখেন ৩৯ নম্বর ওয়ার্ড আমীর মুহাম্মদ ওসমান গনি ও সেক্রেটারি আবদুল্লাহ আল আরিফ। দারসুল কোরআন পেশ করেন ৩৯ নম্বর ওয়ার্ডের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোজাম্মেল হক।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ উল্লাহ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী দল। জামায়াতে ইসলামী প্রচলিত কোন রাজনৈতিক দল নয় বরং নিয়মতান্ত্রিক ও কল্যাণমুখী রাজনৈতিক দল। জামায়াত সমাজ থেকে জাহেলিয়াতের মূলোৎপাটন করে ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। এজন্য তাকওয়াবান নেতৃত্ব ও আদর্শবাদী এবং ত্যাগী কর্মীবাহিনীর কোন বিকল্প নেই।
যশোর
যশোর সংবাদদাতা : যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসূল বলেছেন, জামায়াতে ইসলামী এখন গণমানুষের দলে পরিণত হয়েছে। চাঁদাবাজ, পেশিশক্তি, দুর্নীতিমুক্ত দেশ গড়তে মানুষ আগামীতে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়।
গত ১৮ এপ্রিল সার্কিট হাউজ পাড়ার প্রাচ্যসংঘের ওবায়দুলবারী হলে এই শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তৃতা দানকালে তিনি এ কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারি সেক্রেটারি মোঃ গোলাম কুদ্দুস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা সফিকুর রহমান, অফিস সেক্রেটারি গাউসুল আজম, সৈয়দ শামসুল ইসলাম, ডাক্তার শরিফুজ্জামান রন্জু, ইকবাল হোসেন, মাস্টার জাকির হোসেন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন, জেলার পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন।
বিশেষ অথিতির বক্তব্যে অধ্যাপক গোলাম কুদ্দুস বলেন, জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে আখিরাতমুখী হতে হবে। আমাদেরকে সর্বপ্রথম কুরআনের জ্ঞান বাড়াতে হবে। আল্লাহর নৈকট্য ও ভালবাসা অর্জন করার জন্য ফরজ-ওয়াজিবের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত ও আত্মীয়-স্বজন ও প্রতিবেশীর হক আদায় করতে হবে। কর্মী ও দায়িত্বশীলদের মধ্যে আন্তরিক ভালবাসা বৃদ্ধি করতে হবে।
রাজার হাট (কুড়িগ্রাম)
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ১৭ এপ্রিল বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজার হাট উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ছিনাই ইউনিয়ন শাখায় গণসংযোগ পক্ষ অনুষ্ঠিত হয়েছে। এ গণ সংযোগে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জামায়াত মনোনীত কুড়িগ্রাম ০২ আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার এ সময় তার সাথে ছিলেন জামায়াতের উপজেলা আমির মাওলানা কফিল উদ্দিন, সেক্রেটারি অ্যাডভোকেট আহমাদ আলী, দৌলত হোসেন, মাওলানা মোস্তাফিজার রহমান, আমিনুল ইসলাম, শাহাজান আলী, রুবেল মিয়াসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দেওয়ানগঞ্জ (জামালপুর) : জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচি উপলক্ষে দেওয়ানগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দেওয়ানগঞ্জ শহরে এক দাওয়াতী ও গণসংযোগ কর্মসূচী অংশ হিসাবে র্যালি ও জনসংযোগ পালিত হয়। দেওয়ানগঞ্জ উপজেলার আমির মাওলানা মাহবুবুর রহমান তালুকদারের নেতৃত্বে পরিচালিত উক্ত র্যালি ও দাওয়াতি জনসংযোগে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামাতের কেন্দ্রীয় শূরা সদস্য ও দেওয়ানগঞ্জ বকশিগঞ্জ আসনের এম.পি পদ প্রার্থী এডভোকেট নাজমুল হক সাঈদী। এছাড়াও জেলা ও উপজেলার বহু নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।