করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা : করিমগঞ্জ পৌরসভারধীন থানা সামনের সড়কটি গ্রামবাসী চাঁদা তোলে সংস্কার কাজ সম্পন্ন করেছেন। করিমগঞ্জ থানা সামন হইতে চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের বাড়ি ভায়া গুজাদিয়া এ সড়কটি দীর্ঘ যাবৎ বেহাল দশা সৃষ্টি হয়। তাতে এলাকার জন সাধারণের চলাচলের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। এ সড়কটি দিয়ে যাতায়াতে চরম দুর্ভোগের ফলে নতুন নির্মাণের এলাকাবাসী মাঝে প্রাণে দাবি হয়ে ওঠে। অবশেষে গতবছর আংশিক সড়ক করিমগঞ্জ পৌরসভার এক কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেন। সড়কটি নির্মাণে কিছুদিন যেতে খালে পাশে দিয়ে দেখা দেয় বিশাল ফাটল। এ বিশাল ফাটলে কারণে সড়কটি ভেঙ্গে পড়ার হুমকী মূখে পড়ে। অতি বৃষ্টির পানি ফাটল দিয়ে ঢুকলে সড়কটি ধসে পড়বে। এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার হয়। এ কর্তৃপক্ষে কোনো প্রকার সাড়া না পেয়ে সড়কটি রক্ষার্থে এলাকাবাসী কাছ থেকে গণ চাঁদা তোলা হয়। চাঁদা টাকায় তিন দিনব্যাপী কাজ করে গত ১৬ মে সংস্কার সম্পন্ন করা হয়। এখন সড়কটি বড় ধরনের ক্ষতি হাত থেকে রক্ষা আশা করছেন এলাকাবাসী।
গ্রাম-গঞ্জ-শহর
করিমগঞ্জে গ্রামবাসীর চাঁদায় সড়ক সংস্কার
করিমগঞ্জ পৌরসভারধীন থানা সামনের সড়কটি গ্রামবাসী চাঁদা তোলে সংস্কার কাজ সম্পন্ন করেছেন।